ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে ইমামদের প্রতি ধর্মমন্ত্রীর আহ্বান তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নথি ফাঁস মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে: যুক্তরাষ্ট্র

বাংলারচিঠিডটকম ডেস্ক : খুবই স্পর্শকাতর মার্কিন নথিপত্র ফাঁস দেশটির জাতীয় নিরাপত্তার জন্যে গুরুতর ঝুঁকি তৈরি করছে। এসব নথির অধিকাংশই ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত। পেন্টাগণ সোমবার এ কথা বলেছে। খবর এএফপি’র।

নথিপত্র ফাঁসের বিষয়টি বিচার বিভাগ তদন্ত করছে। মনে করা হচ্ছে এসব নথিতে ইউক্রেন যুদ্ধের গোপন তথ্যসহ মার্কিন মিত্রদের স্পর্শকাতর বিশ্লেষণাবলী রয়েছে। আমেরিকান কর্মকর্তারা এখন তাদের আশ^স্ত করার চেষ্টা করছে।

সম্প্রতি টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ডসহ অন্যান্য সাইটে মার্কিন গোপন নথির কয়েক ডজন ছবি দেখা গেছে। কয়েক সপ্তাহ ধরে সামাজিক প্ল্যাটফর্মে গোপন নথির দেখা মিললেও কেবলমাত্র গত সপ্তাহ থেকে এসব মিডিয়ার মনোযোগ কাড়ে।

প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা ক্রিস মেঘের এসবের সত্যতা নিশ্চিত না করেই বলেছেন, অনলাইনে প্রকাশিত নথিগুলো জাতীয় নিরাপত্তার জন্যে মারাত্মক ঝুঁকি ও ভুল তথ্য ছড়ানোরও আশংকা তৈরি করছে।

সাংবাদিকদের তিনি বলেছেন, এটি কিভাবে ঘটল আমরা তা এখনও তদন্ত করছি। এ ধরনের তথ্য কিভাবে ও কাদের কাছে সরবরাহ করা হয়েছে তা নিবিড়ভাবে দেখা হচ্ছে।

প্রথমে দেখা গেলেও সাইটগুলোতে এখন আর অনেক নথি দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র এসব নথি সরাতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।

মেঘের বলেন, প্রাথমিকভাবে ৬ই এপ্রিল সকালের আগ পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনকে এ বিষয়ে জানানো হয়নি।ওইদিন নিউইয়র্ক টাইমস এ নথি ফাঁস নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি নির্দিষ্ট দিনের কথা উল্লেখ না করে সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে গত সপ্তাহের শেষ দিকে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে আরো নথি প্রকাশ হয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র এ আশংকা করছে বলে কিরবি উল্লেখ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের

নথি ফাঁস মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে: যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৮:২০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩