ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

মাদারগঞ্জে বাঁশ বেঁধে মাটি ফেলে রাস্তা বন্ধ, ২০ পরিবার অবরুদ্ধ

এভাবেই বাঁশ বেঁধে মাটি ফেলে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে।ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জ্বল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: মাদারগঞ্জ পৌর এলাকার চাঁদপুর গ্রামে যাতায়াতের রাস্তায় বাঁশ বেঁধে ও মাটি ফেলে রাস্তা বন্ধ করে দিয়েছে একদল দুস্কৃতিকারী। ফলে ওই গ্রামের ২০টি পরিবার অবরুদ্ধ হয়ে রয়েছে। রোজার দিনে বৃদ্ধ, শিশু, অসুস্থ রোগী চলাচল করতে পাচ্ছেনা, তারা হাট বাজারে যেতে পাচ্ছেনা বলে অভিযোগ উঠেছে।

অবরুদ্ধ পরিবার ওই এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন অভিযোগ করেন, চাঁদপুর এলাকার জনৈক ফকির আলী ও তার ভাই সম্বারু এবং একই এলাকার সুলুজ মন্ডল ও লালু মন্ডল গত এক সপ্তাহ ধরে জোরপূর্বক ওই রাস্তায় আড়াআড়ি করে বাঁশ বেঁধে এবং পৌরসভার পাকা রাস্তার মাথায় মাটি ফেলে রাস্তাটি বন্ধ করে দেয়। ফলে এই এলাকার ২০টি পরিবার রাস্তায় বের হতে পাচ্ছে না। তারা অবরুদ্ধ হয়ে আছে। তারা ওই রাস্তায় কয়েক দিন থেকে যানবাহন চলাচলে তারা বাধা দিচ্ছে।

সত্তুর বছরের বৃদ্ধ মনসুর আলী জানান, তিনি অসুস্থ, প্রায়ই তাকে হাসপাতালে ও ডাক্তারের কাছে যেতে হয়, রাস্তা আটকানোর ফলে তার বাড়িতে অটোসহ কোন যানবাহন ঢুকতে পারে না। তাই তিনি আজ কয়েকদিন থেকে চিকিৎসা নিতে পাচ্ছেন না। কয়েকদিন আগে তার ছেলেরা তাকে কোলে করে পাঁকা রাস্তায় যানবাহনে তুলে দেয়।

এ ব্যাপারে অভিযুক্ত ফকির আলী ও তার ভাই সম্বারুর সাথে মোবাইলে যোগাযোগ করতে কল করলে তাদের নম্বর বন্ধ পাওয়া যায়।

মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবিরের সাথে যোগাযোগ করলে তিনি জানান, মানুষের চলাচলের রাস্তা বন্ধ করার অধিকার কারো নেই।এটি আইনসিদ্ধ নয়। যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমি স্থানীয় কমিশনারকে পাঠিয়ে খোঁজ খবর নিবো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে বাঁশ বেঁধে মাটি ফেলে রাস্তা বন্ধ, ২০ পরিবার অবরুদ্ধ

আপডেট সময় ০৮:৫৮:১২ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩