ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইমামের যাবজ্জীবন কারাদণ্ড ডিবির অভিযান : বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫ ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ১৪ নভেম্বর দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধজয়ের পথে একজন শারমিনের গল্প শেরপুরে দেশি কড়ি কাইট্টা উদ্ধার, অবমুক্ত জামালপুরে দোকান মালিক সমিতির পরামর্শ সভা অনুষ্ঠিত ট্রাম্পের ‘বিশৃঙ্খলা ও নিষ্ঠুরতার’ সমালোচনা করলেন ওবামা

সরিষাবাড়ীতে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে শিক্ষার্থীর মৃত্যু

নাছিম উদ্দিন

নাছিম উদ্দিন

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় নাছিম উদ্দিন (১৭) নামে এক শিক্ষার্থী নিজ শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আওনা ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নাছিম উদ্দিন উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশ বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে ও আওনা দৌলতপুর কলেছের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাছিম উদ্দিন দীর্ঘদিন ধরে বাবা জয়নাল আবেদীনের কাছে মোটরসাইকেল কিনে দিতে বায়না করে আসছিল। গত ২৮ মার্চ মোটরসাইকেল কিনে দিতে বাবাকে দুই দিনের সময় বেঁধে দেন। দুই দিন সময় অতিবাহিত হলে ২৬ মার্চ বিকালে নিজ ঘরে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১ এপ্রিল রাতে তার মৃত্যু হয়।

নিহত নাছিম উদ্দিনের বাবা জয়নাল আবেদীন জানান, মোটরসাইকেল কিনে না দেওয়ায় পরিবারের উপর অভিমান করে গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে সে মারা যায়। ২ এপ্রিল বিকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারোয়ার হোসেন জানান, গায়ে পেট্রোল ঢেলে আগুন নিয়ে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৮:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩