ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

ভেনিজুয়েলায় দুর্নীতিবিরোধী অভিযানে ৪২ কর্মকর্তা গ্রেপ্তার

বাংলারচিঠিডটকম ডেস্ক : ভেনিজুয়েলায় রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএসহ সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থাগুলোতে দুর্নীতিবিরোধী অভিযানে ৪০ জনের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসিকিউটরের কার্যালয় থেকে ১ এপ্রিল এ কথা জানানো হয়েছে।

দুর্নীতিবিরোধী পুলিশের ইস্যু করা বিবৃতির প্রেক্ষিতে গত ১৭ মার্চ এ অভিযান শুরু করা হয়। এতে ভয়াবহ দুর্নীতি ও অর্থ আত্মসাৎ এর মতো অপরাধের সাথে যুক্ত কর্মকর্তাদের বিচারের কথা বলা হয়।

এদিকে দেশটির ক্ষমতাবান তেল মন্ত্রী তারেক আল আইসামি দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন।

রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থাগুলোতে দুর্নীতিবিরোধী এ অভিযান চালানো হচ্ছে।

এর্টনি জেনারেল তারেক উইলিয়াম সাব টুইটারে বলেছেন, প্রসিকিউটর কার্যালয় নানা ধরনের দুর্নীতিতে জড়িত থাকায় এ পর্যন্ত ৪২ কর্মকর্তাকে গ্রেফতার করেছে।

মার্কিন নিষেধাজ্ঞায় থাকা আইসামি ক্ষমতাসীন দলেই অংশ। তিনি ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট, স্বরাষ্ট্র ও শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

অপরাধী চক্র কি পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে তা প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে এর পরিমাণ অন্তত তিনশ কোটি মার্কিন ডলার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

ভেনিজুয়েলায় দুর্নীতিবিরোধী অভিযানে ৪২ কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট সময় ০৮:২১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩