ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

দেশের সমস্যাগুলোর প্রযুক্তি নির্ভর সমাধান দিতে তরুণ উদ্ভাবকদের প্রতি আহ্বান

বাংলারচিঠিডটকম ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশের সমস্যাগুলোর প্রযুক্তি নির্ভর সমাধান দিয়ে অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় তরুণ উদ্ভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের তরুণদের মেধার ঘাটতি নেই, তাদের প্রয়োজন সহযোগিতা। বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের মাধ্যমে আমরা সেই সুযোগ করে দিচ্ছি। আমি বিশ্বাস করি, আমাদের তরুণ উদ্ভাবকেরা শুধু দেশের নয়, বিশ্বের সমস্যাও সমাধান করবে।’

আইসিটি প্রতিমন্ত্রী ২৮ মার্চ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে দেশের উদ্যোক্তা ও স্টার্টআপদের জন্য সর্ববৃহৎ আয়োজন ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট’র (বিগ) তৃতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রণজিৎ কুমার এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বক্তৃতা করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘উদ্যোক্তাদের সহযোগিতার জন্য আমরা ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ একাডেমি প্রকল্প চালু ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা করেছি। প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেশে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে। পাশাপাশি আগামীতে বাংলাদেশ বিনিয়োগকারীদের আকর্ষনীয় ‘হাব’-এ পরিণত হবে।’

তিনি বলেন ভারত ও সিঙ্গাপুর থেকে বাংলাদেশের স্টার্টআপগুলোর জন্য ৮০০ মিলিয়নের ওপর বিনিয়োগ এসেছে। স্টার্টআপ ধীরে ধীরে ওঠে না, রকেটের গতিতে ওঠে। বিকাশ, নগদ ও শপআপ এরই মধ্যে বিলিয়ন ডলারের কোম্পানি হয়েছে।

‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট-২০২৩’র পুরস্কার হিসেবে সেরা একটি স্টার্টআপকে দেওয়া হবে বিশেষ সম্মাননা এবং গ্র্যান্ট হিসেবে ১ কোটি টাকা অনুদান। বাকি নির্বাচিত তালিকার সেরা ৫০ স্টার্টআপ’র প্রত্যেককে ১০ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে । এছাড়াও সব স্টার্টআপ এর জন্য রয়েছে বিনিয়োগ পাবার সুবিধাসহ নানা সুযোগ। অর্থাৎ সেরা ৫১টি স্টার্টআপকে মোট ৬ কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। শুধু তাই নয়, বিগ ২০২৩’র সেরা ৫১টি স্টার্টআপকেই দেওয়া হবে বিশেষ সম্মাননা সনদ।

বিগ সর্বপ্রথম ২০১৯ সালে স্টার্টআপদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর ২০২১ সালে সফলভাবে ২য় বারের মত অনুষ্ঠিত হয়। এরই পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে ৩য় বারের মতো এ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারন করা হযেছে ‘ডেয়ার টু স্ট্যান্ড বিগ’।

উল্লেখ্য,নিবন্ধন ও বিগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে www.big.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করারও আহবান জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দেশের সমস্যাগুলোর প্রযুক্তি নির্ভর সমাধান দিতে তরুণ উদ্ভাবকদের প্রতি আহ্বান

আপডেট সময় ০৯:৫৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩