ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

খুনি মোশতাককে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী বলায় জামালপুরে বিক্ষোভ

খুনি মোশতাককে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী বলায় জামালপুরে বিক্ষোভ মিছিল করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: খুনি মোশতাককে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রতিযোগী বলায় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলের নেতা-কর্মীরা।

১৭ মার্চ দুপুরে সদর উপজেলার নান্দিনায় আওয়ামী লীগের তৃণমূল কর্মী ও ছাত্রলীগের সাবেক নেতার ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোঃ হাছান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সম্রাট আকন্দ ও স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহমুদুল আলম খোমেন।

এ সময় বক্তারা অভিযোগ করেন, গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন বঙ্গবন্ধু হত্যায় প্রধান অভিযুক্ত খন্দকার মোশতাককে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী উল্লেখ করেন। তার দেওয়া ধৃষ্টতামূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ২৪ মিনিট ৪ সেকেন্ডের ভিডিওতে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে বলতে শুনা যায়, খন্দকার মোশতাক বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী ছিলো, ছিলো কি না?

বঙ্গবন্ধু নিহত হওয়ার পর আওয়ামী লীগের অনেক নেতা মোশতাক সরকারে যোগ দিয়েছিল বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।

বক্তারা অভিযোগ করেন, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ এম এ মান্নান খান, সহসভাপতি মাস্তাফিজুর রহমান মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নরুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান এসময় মাথা নেড়ে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান।

আগামী ২৪ ঘন্টার মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ওই সভায় উপস্থিত সকলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

আগামী ২৪ ঘন্টার মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ওই সভায় উপস্থিত সকলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতারা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খন্দকার মোশতাকের কাতারে টেনে আনার বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা ছিলো, ইতিহাস তাই বলে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

খুনি মোশতাককে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী বলায় জামালপুরে বিক্ষোভ

আপডেট সময় ০৯:২৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩