ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

জামালপুরে হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

অনুষ্ঠানে শিশুদের হাতে ফুলেল শুভেচ্ছা ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘একটি কলি একটি শিশু সুন্দর আগামীর স্বপ্ন’; ‘আজকের কোমলপ্রাণ শিশুরাই আগামীর কর্ণধার’- এসব শ্লোগান সামনে রেখে ব্যতিক্রম ধারায় জামালপুর পৌরসভাধীন ১২ নম্বর হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীদের বরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। অনুষ্ঠান উদ্বোধন করেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ।

আনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জহুরুল হক। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এর হেড অফ একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমআই রাসেল।

অনুষ্ঠানে বগাবাইদ ক্লাস্টারের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও ইকবালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিফ আখতার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে অতিথিরা শিশুদের উদ্দেশ্যে প্রেরণামূলক বক্তব্য রাখেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত ছিল হলরুম। প্রাক প্রাথমিক শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং পদকপ্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিরা। প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে মেধাবী শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়। এছাড়াও ২০২২ সালে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সহকারী শিক্ষক ফারজানা ইসলামকে সম্মাননা স্মারক তুলে দেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিনিধি।

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

জামালপুরে হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় ০৪:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩