ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

বকশীগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নাম ভাঙিয়ে সরকারি বিলে অবৈধভাবে বালু উত্তোলন

কুকড়া বিল থেকে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের নাম ভাঙিয়ে সরকারি কুকড়া বিলে অবৈধভাবে বালু উত্তোলনের মহাৎসব চলছে। তবে বালু উত্তোলনের বিষয়ে জানেন না বলে জানিয়েছেন জামালপুর পানি উন্নয়ন বোর্ড ।

১৮ মার্চ দুপুরে সরজমিনে দেখা যায়, বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুকড়া বিলে ৬টি ভেকু মেশিন ও ২টি ড্রেজার বসিয়ে চলছে বালু উত্তোলন। এতে প্রায় ৭০টি মাহিন্দ্র ট্রাকে করে বালুগুলি নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এছাড়া ড্রেজারের মাটিগুলি বিভিন্ন বসতবাড়ি, পুকুর ভরাটের কাজে ব্যবহৃত হচ্ছে। এতে নেওয়া হচ্ছে টাকা। প্রতিটি গাড়ির বালু ১২শ টাকা করে বিক্রি করা হয়।

মাটি উত্তোলনের ফলে পাশ্ববর্তী কৃষি জমিগুলো রয়েছে হুমকির মুখে পড়েছে।

স্থানীয় বাসিন্দা কমল মিয়া জানান, বালু উত্তোলনকারীরা দলের প্রভাব খাটিয়ে অবৈধভাবে দীর্ঘদিন যাবত এসব মাটি উত্তোলন করে আসছে। এদের বিরুদ্ধে কথা বললেই নানা ধরনের হুমকি দেয়।

সোরহাব হোসেন জানান, আমরা বাধা দিলেও আমাদের কথা শোনেনা। এসব মাটি উত্তোলনের ফলে এলাকার কৃষি জমি হুমকির মুখে।

বিষয়টি জানতে চাইলে বালু উত্তোলক আব্দুর রহিম ও নিজেকে যুবলীগের ভাইস প্রেসিডেন্ট পরিচয় দিয়ে নজরুল ইসলাম জানান, পানি উন্নয়ন বোর্ডের অনুমতি সাপেক্ষে এখানে বালু উত্তোলন করা হচ্ছে।

এ বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, বকশীগঞ্জের কুকড়া বিলে পানি উন্নয়ন বোর্ডের কোন প্রকল্প নেই। যারা বালি উত্তোলন করছেন তারা সম্পূর্ণ অবৈধভাবে এ কাজটি করছেন। জড়িতের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনাও করেন তিনি।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার জানান, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায় জানান, বিষয়টি বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

বকশীগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নাম ভাঙিয়ে সরকারি বিলে অবৈধভাবে বালু উত্তোলন

আপডেট সময় ০৭:৩৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩