ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

জামালপুরে তিন উপজেলায় মৎস্যজীবী দলের ছয় কমিটি বিলুপ্ত

জেলা মৎস্যজীবী দলের জরুরি সভা। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মেলান্দহ উপজেলা ও পৌর শাখা, ইসলামপুর উপজেলা ও পৌর শাখা এবং দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। ১৪ মার্চ রাতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা মৎস্যজীবী দলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেনের সঞ্চালনায় জরুরি সভায় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি হাবিবুল ইসলাম বুলু, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক সাহেব আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও দপ্তর সম্পাদক আক্কাস আলী প্রমুখ।

জরুরি সভায় জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম জানান, মেলান্দহ উপজেলা ও পৌর শাখা, ইসলামপুর উপজেলা ও পৌর শাখা এবং দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর শাখার কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। একই সাথে আগামী দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন-সংগ্রাম বেগবানের জন্য দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে ওইসব উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন করা হবে।

এদিকে কমিটি বিলুপ্ত সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমের কাছে দিয়েছে তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

জামালপুরে তিন উপজেলায় মৎস্যজীবী দলের ছয় কমিটি বিলুপ্ত

আপডেট সময় ০৮:১০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩