ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড়ো যৌথ সামরিক মহড়া শুরু

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড়ো যৌথ সামরিক মহড়া শুরু করেছে।

এর আগে পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া সতর্ক করে বলেছে, এ ধরনের মহড়াকে তারা যুদ্ধ ঘোষণা হিসেবে দেখতে পারে।

এ সতর্ক বার্তার পরেই ১৩ মার্চ দু’দেশে বড়ো ধরনের এ মহড়া শুরু করল।

সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া একের পর এক পরমাণু পরীক্ষা চালিয়ে আসছে। এ হুমকি মোকাবেলায় ওয়াশিংটন ও সিউল তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার করেছে।

মিত্র দু’দেশ জানিয়েছে, ‘ফ্রিডম শিল্ড’ নামের এ মহড়া তারা অন্তত ১০ দিন চালাবে। উত্তর কোরিয়ার দ্বিগুণ আগ্রাসনের মুখে পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলাই তাদের এ মহড়ার লক্ষ্য।

যদিও এ ধরনের সকল মহড়াতেই উত্তর কোরিয়া ক্ষুব্ধ হচ্ছে। তারা একে আক্রমণের পূর্ব প্রস্ততি হিসেবে দেখছে।
যদিও উত্তর কোরিয়া বলছে, তাদের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা কর্মসূচির উদ্দেশ্য আত্মরক্ষামুলক।

দেশটির সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’র খবরে ১৩ মার্চ বলা হয়েছে, সপ্তাহান্তে উত্তর কোরিয়া পূর্ব উপকূলের সাবমেরিন থেকে দু’টি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড়ো যৌথ সামরিক মহড়া শুরু

আপডেট সময় ০৭:০৪:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩