ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে গৃহকর্মীদের সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ

উপহার পাওয়ার পর অতিথিদের সাথে গৃহকর্মীরা।ছবি:বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও লিটুস লরেন্স চিরান।ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দরিদ্র ও সুবিধাবঞ্চিত গৃহকর্মীদের উন্নত জীবন ব্যবস্থা তৈরি ও ন্যায় প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জামালপুর জেলায় অক্সফামের সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন প্রমোশন অফ উইম্যান এম্পাওয়ারমেন্ট এন্ড রাইটস (পাওয়ার) উদ্যোগে ১৩ মার্চ গৃহকর্মীদের সমাবেশ ও তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উন্নয়ন সংঘের ডিটিআরসির শেওলা ভ্যেনুতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। সমাবেশে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, প্রকল্প সমন্বয়কারী জ্যোৎস্না আক্তার, প্রকল্প কর্মকর্তা হেলাল উদ্দিন প্রমুখ।

গৃহকর্মীদের উপহার দেওয়া হয়।ছবি:বাংলারচিঠিডটকম

সভায় উপস্থিত গৃহকর্মীরা প্রধান অতিথির উদ্দেশ্যে তাদের বঞ্চনা, বৈষম্য নিরসন এবং কাজের স্বীকৃতি ও মর্যাদা দেওয়ার জন্য অনুরোধ জানান। আলোচনা পর্বশেষে প্রত্যেক গৃহকর্মীর হাতে একটি করে বেগুনী রঙের শাড়ি উপহার দেওয়া হয়।

জামালপুর ও সরিষাবাড়ী উপজেলায় ৬০০ গৃহকর্মী নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য ২০ সদস্যবিশিষ্ট করে মোট ৩০টি সমিতি গঠন করার কাজ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন, গৃহকর্মীদের মর্যাদা বৃদ্ধির জন্য তাদের অধিকার সচেতন করতে হবে। সরকারিভাবে বাসস্থান, বিধবা ও বয়স্কদের জন্য শতভাগ ভাতার ব্যবস্থা করছে। গৃহকর্মী কাজের স্বীকৃতি ও সম্মান প্রতিষ্ঠায় আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে গৃহকর্মীদের সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৬:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩