ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালপুরে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ১৩ মার্চ জামালপুরের প্রথম পতাকা উত্তোলন দিবস উদযাপন উপলক্ষে ভাষা সৈনিক চিরকুমার কয়েস উদ্দিন সরকার ও সাত উপজেলার সাতজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হিরু ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

১৩ মার্চ বিকেলে পতাকা উত্তোলন দিবস উপলক্ষে শহরের তমালতলা মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পুরাতন শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৩ মার্চ জামালপুরের প্রথম পতাকা উত্তোলন দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক শিক্ষাবিদ আমির উদ্দিনের সভাপতিত্বে ও কবি সাযযাদ আনসারীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হিরু ওয়েলফেয়ারের উপদেষ্টা মোনালিসা শাহরিন সুস্মিতা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আইনজীবী ইসমত পাশা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, কবি আলী জহির, পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম, পতাকা উদযাপন পরিষদের অন্যতম কর্মকর্তা শাফি আল ঋভু, আইনজীবী ইউসুফ আলী, সাংস্কৃতিক কর্মী তারিকুল ফেরদৌস, মোখলেছুর রহমান, মোহাম্মদ আলী ফকির প্রমুখ।

পতাকা উত্তোলন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।ছবি:বাংলারচিঠিডটকম

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৩ মার্চ জামালপুর শহরের গৌরীপুর কাছারী মাঠে বিশাল ছাত্রসমাবেশে ছাত্রসংগ্রাম পরিষদের নেতা ও আশেক মাহমুদ কলেজ ছাত্র সংসদের ভিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হিরু জামালপুরে প্রথম বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা উত্তোলন করেন। ওই সমাবেশের মধ্য দিয়েই জামালপুরে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। মুক্তিযুদ্ধের পর আব্দুল মতিন মিয়া হিরু পরবর্তীতে টাঙ্গাইল-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৭ সালের ৫ মে তিনি মৃত্যুবরণ করেন।

আলোচনা সভা শেষে জামালপুরের ভাষাসৈনিক চিরকুমার কয়েস উদ্দীন সরকারকে সম্মাননা প্রদান করে ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ। পরে জেলার প্রতিটি উপজেলার ৭ বয়োজ্যেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।

সম্মাননা পেলেন যারা- দেওয়ানগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, মাদারগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সামিউল হক, মেলান্দহের বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান, বকশীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলী, ইসলামপুরের বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, জামালপুর সদরের বীর মুক্তিযোদ্ধা রফেত উল্লাহ ও সরিষাবাড়ীর বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।

এছাড়াও পতাকা উত্তোলন দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, জ্ঞান-জিজ্ঞাসা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

আপডেট সময় ০৯:৫১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩