ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

গুতেরেস ও জেলেনস্কির ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ চুক্তি বাড়ানোর আহ্বান

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার খাদ্য শস্য পরিবহন চুক্তি ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’-এর মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। চুক্তিটির মেয়াদ বর্তমানে ১৮ মার্চ পর্যন্ত বহাল রয়েছে। ইউক্রেনের সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এ কথা জানিয়েছে।

কিয়েভে গুতেরেসের সাথে এক বৈঠকের পর বক্তৃতাকালে জেলেনস্কি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার উদ্যোগের গুরুত্বের ওপর জোর দেন। জেলেনস্কি বলেন, ১৮ মার্চের পর ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের ধারাবাহিকতা পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে গুতেরেস ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ চুক্তি বহাল রাখাটা অতীব গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন উল্লেখ করে বলেন, এই চুক্তির অধীনে প্রায় ২৩ মিলিয়ন টন শস্য রপ্তানি করা হয়েছে, যা বিশ্বব্যাপী খাদ্যমূল্য কমাতে সহায়তা করেছে। খবর সিনহুয়ার।

রাশিয়া-ইউক্রেন সশস্ত্র সংঘর্ষের মধ্যেও বিশ্ব বাজারে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে ইউক্রেন ও রাশিয়াকে শস্য ও সার রপ্তানি করার অনুমোদন দিয়ে ২০২২ সালের ২২ জুলাই ইস্তাম্বুলে তুরস্ক ও জাতিসংঘ পৃথক নথিতে চুক্তিটি স্বাক্ষর করে। চুক্তিটির মেয়াদ ১৯ নভেম্বর, ২০২২-এ শেষ হওয়ার পর, আরও ১২০ দিনের জন্য বাড়ানো হয়েছিল। গুতেরেস বারবার চুক্তির মেয়াদ আরও বাড়ানোর আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গুতেরেস ও জেলেনস্কির ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ চুক্তি বাড়ানোর আহ্বান

আপডেট সময় ০৯:৪০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩