ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে চীন

বাংলারচিঠিডটকম ডেস্ক : চীন ২০২৩ সালে প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে ৭.২ শতাংশ করছে। গত বছর এটি ছিল ৭.১ শতাংশ।

দেশটির নামে মাত্র পার্লামেন্ট অধিবেশনের উদ্বোধনী দিনে ৫ মার্চ অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত রিপোর্ট থেকে এ কথা জানা গেছে।

এতে বলা হয়েছে, চলতি বছর চীন প্রতিরক্ষা খাতে ২২৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে।

অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় এ ব্যয় সামান্য বেশি এবং বার্ষিক প্রবৃদ্ধির গতির সাথে তাল মিলিয়ে এ ব্যয় ধরা হয়েছে। তবে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার লক্ষ্যমাত্রার চেয়ে পাঁচ শতাংশ বেড়ে গেছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাজেট চীনের। বিশ্বের অনেক বিশ্লেষক বলছেন, সরকারিভাবে ঘোষিত পরিমাণের চেয়ে বাস্তব ব্যয় আরো অনেক বেশি।

এদিকে চীনের প্রতিরক্ষা ব্যয় যুক্তরাষ্ট্রের তুলনায় এখনও অনেক কম। যুক্তরাষ্ট্র চলতি বছর সামরিক খাতে ৮শ বিলিয়ন ডলার ব্যয় করছে।

উল্লেখ্য, গত বছর তাইওয়ানকে ঘিরে দুদেশের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র রূপ নিয়েছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে চীন

আপডেট সময় ০১:০১:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩