ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

প্রথম বিভাগ ক্রিকেট লিগ : মেরিলিবোনের জয় ৩ উইকেটে, হেরেছে বেস্ট ইলেভেন

ম্যাচসেরার পুরস্কার নেন বিজয়ী দল দল মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাবের রেজাউল। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর ডিএসএ কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগে ২ মার্চ অনুষ্ঠিত ম্যাচে মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাব ৩ উইকেটে ম্যাচ জিতেছে বেস্ট ইলেভেন ক্লাবের বিপক্ষে লড়ে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই লিগের আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা।

জামালপুর ডিএসএ ক্রিকেট উপকমিটি সূত্র জানায়, প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ১৭তম ম্যাচে ২ মার্চ মাঠে নামে বি-গ্রুপের মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাব ও বেস্ট ইলেভেন ক্লাব। টসে জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে বেস্ট ইলেভেন ক্লাব। তারা নির্ধারিত ৪০ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৩ রান। তাদের ব্যাটার রমজান সর্বোচ্চ ৪০ (৪৬), রাসেল ২৬ (৪৫), শুভ ২২ (৬২) ও কাইফ ১১ (২৬) রান করেন। প্রতিপক্ষ মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাবের বোলার রেজাউল ৪/১০, আহাদ ১/২৯, জাবির ২/২৪, প্রান্ত ১/১৪ ও সৌম্য ১/২০ উইকেট নেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্য তাড়া করে ৩৫.২ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৩৭ রান সংগ্রহ করে ম্যাচ জিতেছে মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাব। তারা ম্যাচ জিতেছে ৩ উইকেটে। এই ইনিংসে মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাবের ব্যাটার আলদিন সর্বোচ্চ ৩৭ (৬৫), আলিম ২৪ (২৫), রেজাউল ১৭ (৪৬), আহাদ* ১৫ (১৭) ও শ্রাবণ* ৭ (১২) রান করেন। প্রতিপক্ষ বেস্ট ইলেভেন ক্লাবের বোলার কাইফ ৩/২১, নাফিস ৩/২২ ও কিষাণ ১/৩১ উইকেট নেন।

এই ম্যাচে ম্যাচসেরা হয়েছে বিজয়ী দল মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাবের রেজাউল। ম্যাচ শেষে রেজাউলের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান রবিন। এই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান টুকু ও আজমল হুদা লিটন।

এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগে জামালপুর জেলার ১২টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব, জামালপুর ক্রিকেট ক্লাব, রিলেশন, ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ, জুন-২৬ ক্লাব ও সিদ্দিকী স্টার্স অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাব, রেনেসাঁ ক্লাব, কাছারীপাড়া ক্রিকেট ক্লাব, মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব, ইত্যাদি ও বেস্ট ইলেভেন। ৩ মার্চের ম্যাচ (‘এ’ গ্রুপ) : মেরিলিবোন ক্রিকেট ক্লাব বনাম জামালপুর ক্রিকেট ক্লাব। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

প্রথম বিভাগ ক্রিকেট লিগ : মেরিলিবোনের জয় ৩ উইকেটে, হেরেছে বেস্ট ইলেভেন

আপডেট সময় ০৭:৫০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩