ঢাকা ০৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের ‘বিশৃঙ্খলা ও নিষ্ঠুরতার’ সমালোচনা করলেন ওবামা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রথম গাড়ি কারখানা স্থাপনে ৪২০ কোটি ডলার বিনিয়োগ করবে অডি : ট্রাম্প ইতালিতে কঠোর নিরাপত্তার মধ্যে হাজার হাজার মানুষের বিক্ষোভ জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি

বিএনপি আগুন সন্ত্রাসের দল সবসময় পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে : দীপু মনি

আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। ছবি:বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বিএনপির জন্ম হচ্ছে একজন অবৈধ ক্ষমতা দখলকারীর ক্ষমতাকে কুক্ষিগত করার অপচেষ্টার অংশ হিসেবে। বিএনপি একটি অবৈধ দল তার জন্মটাই অবৈধ, তারা সন্ত্রাস করে, জঙ্গিবাদ করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দেয়। তারা জনবিচ্ছিন্ন, নির্বাচনের আগে তারা সবসময় চেষ্টা করে পরিস্থিতিটাকে ঘোলাটে করে কিভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়।

২৬ ফেব্রুয়ারি ইসলামপুর উপজেলার এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজ, সরকারি ইসলামপুর কলেজসহ ৪টি শিক্ষা ও শেখ হাসিনা হেলথ ইন্সটিটিউট পরিদর্শন করে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সরকারে যেমন আছে তেমনি মাঠেও আছে, মাঠেও থাকবে। জনগণের জানমাল রক্ষায় এবং দেশের শান্তি-শৃঙ্খলা সুরক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। কাউকেই এ দেশের শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। তিনি দেশের সকল ক্ষেত্রে উন্নয়নে শিক্ষকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

এতে উপজেলা প্রশাসন আয়োজনে ভারপ্রাপ্ত ইউএনও আশরাফ হোসেনের সভাপতিত্বে এতে সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, পৌর মেয়র আব্দুল কাদের শেখসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের ‘বিশৃঙ্খলা ও নিষ্ঠুরতার’ সমালোচনা করলেন ওবামা

বিএনপি আগুন সন্ত্রাসের দল সবসময় পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে : দীপু মনি

আপডেট সময় ০৬:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩