ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম বিভাগ ক্রিকেট লিগ : ৬০ রানের জয় পেল কাছারীপাড়া ক্রিকেট ক্লাব

ম্যাচসেরার পুরস্কার নেন বিজয়ী বিজয়ী কাছারীপাড়া ক্রিকেট ক্লাবের বোলার অনিক। ছবি : বাংলারচিঠিডটকম

ম্যাচসেরার পুরস্কার নেন বিজয়ী কাছারীপাড়া ক্রিকেট ক্লাবের বোলার অনিক। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর ডিএসএ কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ম্যাচে বেস্ট ইলেভেন ক্লাবকে ৬০ রানে হারিয়েছে কাছারীপাড়া ক্রিকেট ক্লাব। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই লিগের আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা।

জামালপুর ডিএসএ ক্রিকেট উপকমিটি সূত্র জানায়, প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ১৩তম ম্যাচ অনুষ্ঠিত হয় ২৬ ফেব্রুয়ারি। মাঠে নামে বি-গ্রুপের কাছারীপাড়া ক্রিকেট ক্লাব ও বেস্ট ইলেভেন ক্লাব। টসে জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে কাছারীপাড়া ক্রিকেট ক্লাব দল। তারা ৪০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৮০ রান। তাদের ব্যাটার রবিউল সর্বোচ্চ ৪৩ (৭৩), উজ্জল ৩৪ (৫২), সাকিব ২১ (২৪), জয় ১৮ (৪১), আসিফ ১৪ (১৮) ও আলামিন* ১৮ (১২) ও নিরব* ৩ (৬) রান করেন। প্রতিপক্ষ বেস্ট ইলেভেন ক্লাবের বোলার ফাতিন ২/২১, কিষান ২/২৫ ও নাফিজ ১/১৪ উইকেট নেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৮১ রানের লক্ষ্য তাড়া করে ৩৫.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২০ রান। ফলে ৬০ রানে ম্যাচ জিতেছে কাছারীপাড়া ক্রিকেট ক্লাব। এই ইনিংসে বেস্ট ইলেভেনের ব্যাটার ফাতিন সর্বোচ্চ ২৪ (৪২), তপু ১৫ (২৮), কাইফ ১৫ (৪২), শিহরণ ১১ (২৩), নাফিজ ১১ (১১) ও শাকিল * ১৩ (১৫) রান করেন। প্রতিপক্ষ কাছারীপাড়া ক্রিকেট বোলার অনিক ৪/২৩ ও সাবিক ৩/১৫ ও নিরব ১/৯ উইকেট নেন।

এই ম্যাচে ম্যাচসেরা হয়েছে বিজয়ী দল কাছারীপাড়া ক্রিকেট ক্লাবের বোলার অনিক। পরে অনিকের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান রবিন। এসময় সিদ্দিকী স্টার্স ক্লাবের কোচ সাব্বির হোসাইন শ্যামল উপস্থিত ছিলেন। এই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান টুকু ও রিপন দাম।

এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগে জামালপুর জেলার ১২টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব, জামালপুর ক্রিকেট ক্লাব, রিলেশন, ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ, জুন-২৬ ক্লাব ও সিদ্দিকী স্টার্স অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাব, রেনেসাঁ ক্লাব, কাছারীপাড়া ক্রিকেট ক্লাব, মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব, ইত্যাদি ও বেস্ট ইলেভেন। ২৭ ফেব্রুয়ারির ম্যাচ : মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব বনাম ইত্যাদি ক্লাব । ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম বিভাগ ক্রিকেট লিগ : ৬০ রানের জয় পেল কাছারীপাড়া ক্রিকেট ক্লাব

আপডেট সময় ০৯:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩