ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় সরিষাবাড়ীতে অমর একুশ পালিত

ভাষাশহীদদের স্মরণে শোক র‌্যালি বের করে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ।ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ীতে শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি সকালে ভাষাশহীদদের স্মরণে একটি শোক র‌্যালি বের করে উপজেলা আওয়ামী লীগ।

শোক র‌্যালিটি সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠ থেকে বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। অধ্যক্ষ আব্দুর রশিদ, ছানোয়ার হোসেন বাদশা ও অধ্যক্ষ হারুন অর রশিদের নেতৃত্বে পরে শহীদ বেদীতে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

এদিকে একুশের প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য মুরাদ হাসান এমপি, উপজেলা প্রশাসন, সরিষাবাড়ী থানা, সরিষাবাড়ী পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সরিষাবাড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি দপ্তর ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা একুশের প্রভাতে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

অপরদিকে ভাষা শহীদদের স্মরণে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি ও জাতীয় পার্টি তাদের স্ব স্ব কার্যালয়ে জাতীয় দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় সরিষাবাড়ীতে অমর একুশ পালিত

আপডেট সময় ০৩:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩