ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নকলায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাতের প্রথম প্রহরে সরকারি হাজী জালমামুদ কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সূচনা হয় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের।

কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, এসিল্যান্ড শিহাবুল আরিফ, ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদ পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট সময় ০৩:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩