ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

মিসিসিপিতে বন্দুক হামলায় ৬ জন নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় মিসিসিপি অঙ্গরাজ্যের একটি গ্রামীণ এলাকায় ১৭ ফেব্রুয়ারি বন্দুকধারীর একের পর এক হামলায় ছয়জন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

পুলিশকে উদ্ধৃত করে টেনেসির পার্শ্ববর্তী মেমফিসের গণমাধ্যমে পরিবেশিত খবরে বলা হয়, বর্তমানে নিরাপত্তা হেফাজতে থাকা এক ব্যক্তি ছোট শহর আরকাবুতলার একটি দোকানে এক ব্যক্তিকে গুলি করে এবং তারপর সে কাছের একটি বাড়িতে গিয়ে এক মহিলাকে হত্যা করে।

সিবিএস সংশ্লিষ্ট ডব্লিউআরইজির উদ্ধৃতি দিয়ে স্থানীয় আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানান, এরপর লোকটি তার গাড়িতে করে অন্য বাড়িতে যায় এবং সেখানে সে আরো দুজনকে গুলি করে হত্যা করে। এ বাড়ি তার বাসভবন বলে ধারণা করা হচ্ছে।

এরপর পুলিশ তাকে তাড়া করে দ্বিতীয় একটি বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে গ্রেপ্তার করে।

ডব্লিউআরইজি জানায়, অন্য দুজনকে সেই স্থানে মৃত অবস্থায় পাওয়া গেছে।

মেমফিস ভিত্তিক টিভি স্টেশন অ্যাকশন নিউজ-৫ অভিযুক্ত হামলাকারীর নাম রিচার্ড ডেল ক্রাম বলে জানায়। তার বয়স ৫২ বছর।

টুইটার বার্তায় মিসিসিপি গভর্নর টেট রিভস বলেন, তাকে এই হামলার ঘটনা অবহিত করা হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তি নিরাপত্তা হেফাজতে রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মিসিসিপিতে বন্দুক হামলায় ৬ জন নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

আপডেট সময় ১২:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩