ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালপুর ক্রিকেট ক্লাবের কাছে ৬ রানে হেরেছে ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ

জামালপুর ক্রিকেট ক্লাব ও ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘের ম্যাচ। ছবি:বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর ডিএসএ কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগের গ্রুপ পর্বের ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চতুর্থ ম্যাচে এ-গ্রুপের জামালপুর ক্রিকেট ক্লাব জিতেছে। হেরেছে ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

ডিএসএ সূত্র জানায়, ১৬ ফেব্রুয়ারি লিগের চতুর্থ ম্যাচে মাঠে নামে জামালপুর ক্রিকেট ক্লাব ও ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ। টসে জিতে ব্যাটিংয়ে নেমে জামালপুর ক্রিকেট ক্লাব নির্ধারিত ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০০ রান। এই দলের ব্যাটার ইমন ৮০ (৭৯) ও মেহেদী ৫৯ (৯১) রান করেছে। প্রতিপক্ষের বোলার শাওন ২৩ রান দিয়ে ৪ উইকেট ও বাবলা ৩৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছে।

ম্যাচসেরার পুরস্কার নেন বিজয়ী জামালপুর ক্রিকেট ক্লাবের ব্যাটার ইমন। ছবি : বাংলারচিঠিডটকম

জবাবে দ্বিতীয় ইনিংসে ২০১ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ জয়ের লক্ষ্যে পৌছাতে পারেনি। নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৯৪ রান। ফলে ৬ রানে ম্যাচ জয়ী হয় জামালপুর ক্রিকেট ক্লাব। দ্বিতীয় ইনিংসে ব্যাটার আলামিন ৫৩ (৭২) ও টুটুল ৩৯ (৪৩) রান করে। প্রতিপক্ষ জামালপুর ক্রিকেট ক্লাবের বোলার নব ৪৫ রান দিয়ে ৩ উইকেট ও মারুফ ৩৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছে। ম্যাচ সেরা হয়েছে বিজয়ী দলের ইমন। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন সেলিম ও শরীফ।

ম্যাচ শেষে বিজয়ী দলের ব্যাটার ইমনের হাতে ম্যাচসেরা পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য সচিব রাজন সাহা। এ সময় জামালপুর জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান রবিনসহ দুটি দলের কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

দর্শক গ্যালারি ।ছবি:বাংলারচিঠিডটকম

এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগে জামালপুর জেলার ১২টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব, জামালপুর ক্রিকেট ক্লাব, রিলেশন, ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ, জুন-২৬ ক্লাব ও সিদ্দিকী স্টারস। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব-অংকুর, রেনেসাঁ ক্লাব, কাছারীপাড়া ক্রিকেট ক্লাব, মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব, ইত্যাদি ও বেস্ট ইলেভেন। ১৭ ফেব্রুয়ারি মাঠে নামবে মেরিলিবোন ক্রিকেট ক্লাব-অংকুর ও ইত্যাদি ক্লাব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর ক্রিকেট ক্লাবের কাছে ৬ রানে হেরেছে ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ

আপডেট সময় ০৮:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩