ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ মারা গেছেন

বাংলারচিঠিডটকম ডেস্ক : পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ দীর্ঘ অসুস্থতার পর ৭৯ বছর বয়সে দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৫ ফেব্রুয়ারি সেনাবাহিনী এ কথা জানায়।

সেনাবাহিনীর মিডিয়া উইং প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, জ্যেষ্ঠ সামরিক প্রধানরা জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুতে আন্তরিক শোক প্রকাশ করে বলেছেন, ‘আল্লাহ মরহুমের রুহের মাগফিরাত দান করুন এবং শোকাহত পরিবারকে শক্তি দিন।’

একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, পারভেজ মোশাররফ রোববার সকালে দুবাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা এএফপিকে আরো বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে- জেনারেল আজ সকালে দুবাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি আর নেই।’

১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তাকে সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত করার চেষ্টা করার পর এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে মোশাররফ ক্ষমতা দখল করেন। সাত বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকাকালে তার ওপর অন্তত তিনটি হত্যা প্রচেষ্টা চালানো হয়।

মোশাররফ ক্ষমতায় থাকাকালে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি ধারা বজায় রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ মারা গেছেন

আপডেট সময় ০৯:১৪:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩