ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইমামের যাবজ্জীবন কারাদণ্ড ডিবির অভিযান : বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫ ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ১৪ নভেম্বর দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধজয়ের পথে একজন শারমিনের গল্প শেরপুরে দেশি কড়ি কাইট্টা উদ্ধার, অবমুক্ত জামালপুরে দোকান মালিক সমিতির পরামর্শ সভা অনুষ্ঠিত ট্রাম্পের ‘বিশৃঙ্খলা ও নিষ্ঠুরতার’ সমালোচনা করলেন ওবামা

স্বেচ্ছাসেবায় আগ্রহীদের নিয়ে শেরপুরে উন্নয়ন সংঘের সহায়তায় ইয়ুথ ফোরাম গঠিত

শেরপুরে জেলা ইয়ুথ ফোরাম গঠন উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: স্বেচ্ছাসেবামূলক কাজে আগ্রহী যুবকদের গঠনমূলক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত করে সমাজের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে শেরপুর জেলা ইয়ুথ ফোরাম গঠন করা হয়। শাহআলম (শেরপুর সদর)কে সভাপতি এবং মোস্তফা (নকলা) কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যবিশিষ্ট জেলা ইয়ুথ ফোরাম গঠিত হয়।

অসঙ্গতি, অন্যায্যতা, বাল্যবিয়ে, মাদকসহ সকল প্রকার সামাজিক ব্যাধি দূর করার পাশাপাশি প্রতিটি প্রাকৃতিক ও মানবিক দুর্যোগে দ্রুত সাড়া দিয়ে মানুষের কল্যাণে অবদান রাখার অঙ্গীকার নিয়ে গঠিত কমিটির সদস্যদের ওরিয়েন্টেশন দেওয়া হয়।

২৯ জানুয়ারি বিআরডিবির হলরুমে অনুষ্ঠিত নেতৃত্ব বিকাশ ও অন্তর্ভূক্তিকরণ ওরিয়েন্টেশনে সহায়কের দায়িত্ব পালন করেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক মুর্শেদ ইকবাল, প্রকল্প ব্যবস্থাপক লিটন সরকার ও সংস্থার বিংগস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নূর মোহাম্মদ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি সুমি আক্তার (সদর), যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা (নকলা), সাংগঠনিক সম্পাদক সুজন চন্দ্র শীল (নালিতাবাড়ী), কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন (সদর), প্রচার সম্পাদক সুলতানা রাজিয়া (নালিতাবাড়ী)। সাধারণ সদস্য মোট ২৫ জন।

জানা যায়, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টারি সার্ভিস ওভারসিস (ভিএসও) বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং উন্নয়ন সংঘ (ইউএস) এর সার্বিক ব্যবস্থাপনায় শেরপুরে জেলা ইয়ুথ ক্লাব গঠন করা হয়।

কমিটি সূত্র জানায়, প্রাথমিক পর্যায়ে বাল্যবিয়ে, যৌন হয়রানী ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে স্কুল ক্যম্পেইন, উঠান বৈঠক এবং সামাজিক সমাবেশের আয়োজন করবে। প্রতি দুই মাস অন্তর কমিটির সভা অনুষ্ঠিত হবে। এছাড়া যে কোন দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে কার্যক্রম পরিচালনা করবে। কোন ধরনের দুর্যোগ সংঘটিত হলে কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা দ্রুত সাড়া প্রদান করবে। জেলায় স্বেচ্ছাসেবায় যুবসমাজকে আগ্রহ করে তোলা এবং অন্তর্ভুক্তিকরণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এ উদ্যোগ বিশেষ অবদান রাখবে বলে ইউএস ও ভিএসও সূত্র জানায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্বেচ্ছাসেবায় আগ্রহীদের নিয়ে শেরপুরে উন্নয়ন সংঘের সহায়তায় ইয়ুথ ফোরাম গঠিত

আপডেট সময় ০৭:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩