ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল

কারামুক্তির পর বিএনপিনেতা মোস্তাফিজুর রহমান বাবুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি নেতাকর্মীরা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দীর্ঘ ৫১ দিন পর আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক, জামালপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুল।

২৫ জানুয়ারি আইনজীবীর মাধ্যমে ঢাকা জেলা দায়রা জজ আদালতে জামিনে মুক্তির আবেদন করেন তিনি। আদালতে শুনানি শেষে সংশ্লিষ্ট বিচারক তার জামিন মঞ্জুর করেন। এর একদিন পর ২৬ জানুয়ারি তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। এ সময় বিএনপি নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

নব্বইয়ের গণ-অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা, আসছে জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ৭ ডিসেম্বর ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল

আপডেট সময় ০৯:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩