ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

দেওয়ানগঞ্জে সীডস এর মাধ্যমে ব্যবসা সহায়তা উপকরণ বিতরণ

দেওয়ানগঞ্জে সীডস কর্মসূচির আওতায় ব্যবসা সহায়তা উপকরণ বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সয়ম্ভরতা অর্জন ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে উন্নয়ন সংঘ-সীডস কর্মসূচির মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারী বেকার যুবক-যুবতীদের মধ্যে ব্যবসা সহায়তা উপকরণ ও সনদপত্র বিতরণ করা হয়। ১৬ জানুয়ারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা।

দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দেওয়ানগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহাবুব হাসান, উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচী মুর্শেদ ইকবাল, সীডস কর্মসূচির ব্যবস্থাপক শামসুদ্দিন প্রমুখ।

প্রশিক্ষিত ব্যক্তিদের অর্জিত জ্ঞানের প্রতিফলন ঘটানোর জন্য বা স্ব স্ব ট্রেডে কাজ শুরু করার জন্য সীডস কর্মসূচির মাধ্যমে এদিন ৭৯ জনকে ব্যবসা পরিচালনার জন্য সহায়ক উপকরণ দেওয়া হয়। এরমধ্যে কাঠমিস্ত্রী ১৮, কম্পিউটার অপারেটর ১, ইলেকট্রিক মিস্ত্রী ৪, ডেকোরেটরে ২, রাজমিস্ত্রী ১৮, সেলুন কাজে ৩, টাইলস কাজে ৩ এবং ওয়েলডিং মিস্ত্রী ৫ জনের মাঝে উপকরণ দেওয়া হয়।

এ উদ্যোগের প্রতি সাধুবাদ জানিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলাইমান হোসেন বলেন, উন্নয়ন সংঘের এ ধরনের কার্যক্রমে শুধু এলাকার যুবকদের কর্মসংস্থানেরই সুযোগ সৃষ্টি হবে না, চলমান উন্নয়নেও ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা বলেন, সীডস কর্মসূচির এ ধরনের কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বেকারত্ব নিরসনে এটা একটি সফল উদ্যোগ।

সূত্র জানায়, ২০২৩ সালের শেষ নাগাদ কর্মএলাকার ২ হাজার ৫০০ প্রান্তিক পরিবারে আর্থ-সামাজিক উন্নয়নের মাত্রা আশাব্যঞ্জক পর্যায়ে উন্নতি করার লক্ষ্যে নরওয়েভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন সিডস কর্মসূচি জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করছে। মানসম্মত শিক্ষা, জীবিকায়ন, যুবক, যুবতীদের আত্মকর্মসংস্থান, কিশোর, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় কর্মএলাকার লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর সাথে নিবিড়ভাবে কাজ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

দেওয়ানগঞ্জে সীডস এর মাধ্যমে ব্যবসা সহায়তা উপকরণ বিতরণ

আপডেট সময় ০৪:৩৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩