ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

শেরপুরের নৃ-গোষ্ঠী শিক্ষার্থীরা পেল বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় শেরপুরের শ্রীবরদীতে সমতল এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। ২৯ ডিসেম্বর শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমেশ্বরী হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইফতেখার ইউনুস। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রাঞ্জল এম সাংমা।

ইউএনও ইফতেখার ইউনুস জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৩০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিক শ্রেণিতে পড়ুয়া ১২০ জনকে ২ হাজার ৪০০ টাকা, মাধ্যমিকের ৮০ জনকে ৬ হাজার ও কলেজ শিক্ষার্থী ৬০ জনকে ৯ হাজার ৬০০ টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

শেরপুরের নৃ-গোষ্ঠী শিক্ষার্থীরা পেল বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি

আপডেট সময় ০৮:১৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২