ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে দুর্ঘটনা রোধে গাড়ির হেড লাইটে কালো রঙ

দুর্ঘটনা রোধে গাড়ির হেড লাইটে কালো রঙ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও ফারুক আল মাসুদ। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: সড়ক দুর্ঘটনা রোধে শেরপুরের ঝিনাইগাতীতে যানবহনের হেড লাইটের উপরের অংশে কালো রঙ দেওয়া কর্মসূচি শুরু করা হয়েছে। ২৯ ডিসেম্বর বিকালে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও ফারুক আল মাসুদ।

উপজেলা পরিষদ সভা কক্ষে লাইসেন্সবিহীন সিএনজি এবং ব্যাটারিচালিত অটোচালক গাড়ি চালকদের সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ওই প্রশিক্ষণে অংশ নেওয়া চালকদের অটোরিকশার হেড লাইটের উপরের অংশে কালো রঙ দিয়ে দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সীর (জাইকা) অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন (ইউচিডিপি) প্রকল্পের আওতায় প্রশিক্ষণে দুই শিফটে ৭০ জন চালক অংশ গ্রহণ করছে।

পরে চালকদের সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বক্তব্য রাখেন ইউএনও ফারুক আল মাসুদ। এছাড়া বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবির, বিআরটিএ শেরপুরের মোটরযান পরিদর্শক আবু পলাশ, মোটরযান সহকারী পরিদর্শক ফজলুর রহমান।

এদিন বক্তারা বলেন, রাতে সড়কে যানবাহন চালানোর সময় হেড লাইটের আলো উপরে উঠানো থাকায় তা বিপরীত দিক থেকে আসা যানবাহনের চালকদের চোখে গিয়ে লাগে। আর এতে অনেক দুর্ঘটনা ঘটে। এছাড়া চালকদের অসতর্কতা, অসচেতনতা, বেপরোয়া বা অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালনা দুর্ঘটনার অন্যতম কারণ। তাই দুর্ঘটনা রোধে সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঝিনাইগাতীতে দুর্ঘটনা রোধে গাড়ির হেড লাইটে কালো রঙ

আপডেট সময় ০৮:২২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২