ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে

বকশীগঞ্জে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে। যানবাহনের জন্য অপেক্ষা করছেন মানুষ।ছবি:বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পৌষের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। গত দুইদিন থেকে বকশীগঞ্জের সীমান্তবর্তী গারো পাহাড়ি জনপদ ও নদী বেষ্টনী এলাকাগুলোতে কনকনে শীত বিরাজ করছে।

গারো পাহাড়ের হিমেল হাওয়ায় বিপাকে পড়েছেন এই এলাকার মানুষ। রাতের বেলায় প্রচণ্ড কুয়াশা ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। সারাদিন সূর্যের দেখা মিলছে না এই উপজেলায়। যে যার যার মত গরম কাপড়-চোপড় ব্যবহার ও খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে যাচ্ছেন। তীব্র শীতের কারণে শ্রমজীবী মানুষ সঠিক সময়ে কাজে যেতে পারছেন না। সন্ধ্যা হলেই পৌর শহরে লোকসমাগম কমে যাচ্ছে। বেশি প্রয়োজন না হলে শীতের মধ্যে কেউ ঘর থেকে বের হচ্ছে না।

এদিকে কনকনে শীত ও বৈরি আবহাওয়ার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মজনুর রহমান জানান, শীত নিবারণের জন্য একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে এখন পর্যন্ত ৩ হাজার ৮০০টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানরা এসব কম্বল বিতরণ করছেন। এছাড়াও আরও কম্বলের চাহিদা পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, কয়েকদিন থেকে দিনে ও রাতে ঘন কুয়াশা ও শীত বেড়ে গেছে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে যার প্রয়োজন তাকেই কম্বল পৌঁছে দেওয়া হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

বকশীগঞ্জে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে

আপডেট সময় ০৮:৫০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২