ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৮, অনেকে নিখোঁজ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মালয়েশিয়ার একটি ক্যাম্পিং সাইটে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে আটজন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো আরো অনেক মানুষ নিখোঁজ রয়েছে। উদ্ধার কর্মীরা তাদের সন্ধানে সেখানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। খবর এএফপি’র।

এক টুইটে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, রাজধানী কুয়ালালামপুরের একেবারে উপকণ্ঠে এবং পার্বত্য এক ক্যাসিনো রিসোর্টের কাছের বাতাং কলি শহরের অদূরে এ ভূমিধসে সাতজন আহত হয়েছে।

খবরে বলা হয়, প্রবল বর্ষণের পর মালয়েশিয়ায় ভূমিধস একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বছরের শেষের দিকে দেশটিতে নিয়মিতভাবে প্রচন্ড বৃষ্টিপাত হতে দেখা যায়।

এ কারণে সরকার পাহাড়িয়া এলাকায় ঘরবাড়ি গড়ে তোলার এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। তবে খারাপ আবহাওয়ার পর দেশটিতে নিয়মিতভাবে ভূমিধসের ঘটনা ঘটে থাকে।

গত মার্চে কুয়ালালামপুরের একটি শহরতলীতে বড় ধরনের ভূমিধসের ঘটনায় চারজন নিহত হয়। প্রবল বর্ষণের ফলে সৃষ্ট এ ভূমিধসে তাদের ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ায় তারা প্রাণ হারায়।

১৯৯৩ সালে মালয়েশিয়ার রাজধানীর উপকণ্ঠে প্রচন্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট এক ভূমিধসে ১২ তলা বিশিষ্ট একটি ভবন ভেঙ্গে পড়ায় ৪৮ জন নিহত হয়।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৮, অনেকে নিখোঁজ

আপডেট সময় ০২:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২