ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্ব পেলেন আকরাম-জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে নতুন সভাপতি পদে আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৩ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় উপজেলা আওয়ামী লীগ।

দলীয় সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ২৯ অক্টোবর ঘোষিত বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাকিরুজ্জামান রাখাল ও সাধারণ সম্পাদক ওসমান গনি জুয়েলসহ আংশিক কমিটি বিলুপ্ত করে আকরাম হোসেনকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

গুরুত্বপূর্ণ দুই পদে নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে ১৪ ডিসেম্বর সকালে বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। স্থানীয় ঝালোর চর বাজার থেকে শতাধিক মোটর সাইকেলে বিপুল সংখ্যক নেতাকর্মী উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন। এতে নতুন সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ছাড়াও আব্দুর রশিদ, বেলায়েত হোসেন, মাজেদুর রহমান রুকু, আব্দুর রশিদ সরকার, চাঁন মিয়া, শাহজাহান আলী, তালেবুল রহমান তোতা, রুকুনউদ্দিনসহ ৯টি ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্ব পেলেন আকরাম-জাহাঙ্গীর

আপডেট সময় ১১:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২