ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

জামালপুরে ১০ ডিসেম্বর পাক-হানাদারমুক্ত দিবস পালিত

জামালপুর পাকহানাদার মুক্ত দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : ১০ ডিসেম্বর জামালপুর পাক-হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১০ ডিসেম্বর জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়।

জামালপুর মুক্ত দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর দুপুরে জামালপুর শহরের বকুলতলা মোড়ে মুক্তিযোদ্ধাদের জমায়েত শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিংহজানী হাইস্কুল রোডে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত জামালপুর পাক-হানাদার মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান এবং সভা সঞ্চালনা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজাত আলী।

জামালপুর পাকহানাদার মুক্ত দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা (বীর প্রতীক বার) জহুরুল হক মুন্সি, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আকন্দ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আইনজীবী কিসমত পাশা, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু প্রমুখ।

আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল ও দুপুরের খাবার বিতরণ করা হয়। জামালপুর জেলা থেকে পাঁচ শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জামালপুর জেলা শাখার মুক্ত দিবসের অনুষ্ঠানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার

জামালপুরে ১০ ডিসেম্বর পাক-হানাদারমুক্ত দিবস পালিত

আপডেট সময় ০৮:১৮:১১ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২