ঢাকা ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা

আরব সমর্থকদের গর্বিত করছে মরক্কো

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রথম কোন আরব দেশ হিসেবে গতরাতে মরক্কো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর দোহার রাস্তায় নেমে আসে হাজার হাজার মরক্কান সমর্থক।

স্টেডিয়ামের বাইরে ছোটখাট কিছু সমস্যা সৃস্টির পরও স্পেনের বিপক্ষে জয় সমগ্র এলকায় ‘আরব গর্ব’ উদযাপনে মেতে উঠে সমর্থকরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে স্পেনকে ৩-০ গোলে হারায় ওয়ালিদ রেগ্রাগুইয়ের দলটি।

ঐতিহ্যগতভাবে বিশ্বকাপ সমর্থকদের জমায়েতের জন্য নির্ধারিত স্থান দোহার সেন্ট্রাল সৌকে এ সময় বিপুল সংখ্যক ভক্ত সমবেত হয়। মধ্যরাতের আগে পুলিশ স্থানটি বন্ধ করে দেয়ায় বিভিন্ন প্রবেশপথে দলবদ্ধ হয়ে অপেক্ষা করতে দেখা যায় হাজার হাজার ভক্তকে।

দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলোয়াড়দের উদযাপনের অনুকরণে অনেক ফুটবল সমর্থককে দেখা যায় ফিলিস্তিনি পতাকা নেড়ে রাজনৈতিক সংহতি প্রকাশ করতে। যেমনটি এই বিশ্বকাপে ঘটেছে।

মরক্কো ও ফিলিস্তিন পতাকা হাতে ভিড়ের মধ্যে থাকা ইউসুফ আকরাম এসময় বলেন,‘ এটি আরব ভুখন্ডে প্রথম বিশ্বকাপ এবং আমরা এখানে আরবের পতাকা বহন করছি।’ এই উদযাপনে যোগ দিয়েছিল সৌদি, মিশর ও কাতারি জনগনও। এসময় তারাও ঐতিহ্যবাহি এই মার্কেটে সমবেত হয়ে নিজ নিজ দেশের পতাকা নেড়ে উচ্ছাস প্রকাশ করেন। অবশ্য তাদের বেস্টন করে রাখে বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

বিশ্বকাপের খেলা দেখতে মিশর থেকে আসা আয়েশা বেদাভী বলেন,‘ এটি একটি গর্বের বিষয় এবং আমরা মরক্কোকে নিয়ে গর্বিত। কোন দলটি এই পর্বে পৌঁছেছে সেটি বিবেচ্য নয়, বরং যতক্ষন একটি আরব দল আছে ততক্ষন আমাদের আশাও আছে।’

এর আগে তিনবার বিশ্বকাপের শেষ ষোলতে পৌঁছেছিল আরব বিশ্বর দল। দলগুলো হচ্ছে মরক্কো (১৯৮৬), সৌদি আরব (১৯৯৪) ও আলজেরিয়া (২০১৪)। কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিপক্ষে খেলার সম্ভাবনায়ও এতটুকু বিচলিত করেনি এসব সমর্থকদের। বরং স্কয়ারে স্থাপিত টিভি স্টুডিওর বাইরে এসে ‘ রোনালদোকে আনুন’ বলে স্লোগান দিতে দেখা যায় তাদেরকে।

কাতারে বসবাস করা মরক্কান মোহাম্মদ বেনিউব বলেন,‘ মরক্কো যদি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারাতে পারে, তাহলে ক্রিস্টিয়ানো রোনালদোকেও সামলাতে পারবে। খেলা শেষে আমি কেঁদে ফেলেছিলাম, কারণ আমি কখনো ভাবিনি এমন কিছু দেখতে পাব।’

এদিকে আয়োজকরা জানায় ‘টিকেটবিহীন ভক্তরা মাঠে প্রবেশের জন্য স্টেডিয়ামের বেস্টনিতে আঘাত করায় তাদের সরিয়ে দিতে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আপলোডকারীর তথ্য

ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

আরব সমর্থকদের গর্বিত করছে মরক্কো

আপডেট সময় ০৪:৫৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২