ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে জামাত-বিএনপির নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জামাত-বিএনপির নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: স্বাধীনতাবিরোধী জামাত-বিএনপির সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ।

৬ ডিসেম্বর বিকালে জামালপুরের সরিষাবাড়ীতে তারাকান্দি যমুনা সারকারখানা এলাকায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি তারাকান্দি গেটপাড় এলাকা থেকে বের হয়ে ভুয়াপুর-তারাকান্দি-সরিষাবাড়ী মহাসড়ক ও কান্দারপাড় এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারাকান্দি বিজয় ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহানশা মোল্লা, তাকওয়া পরিবহনের চেয়ারম্যান আওয়ামী লীগনেতা মইনুল হোসেনসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের মদদে জঙ্গিবাদের উত্থান ঘটাতে চায়। দেশের ধারাবাহিক উন্নয়নে বাধা দিতে নতুন ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করতে ব্যস্ত জামাত-বিএনপি। ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে তারা সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার খেলায় আবার মেতে উঠেছে তারা। বিজয়ের মাসে বাংলাদেশের মাটিতে তাদের সকল ষড়যন্ত্র রাজপথে মোকাবেলা করা হবে। বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরিষাবাড়ীতে জামাত-বিএনপির নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১০:৩৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২