ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

ইসলামপুরে উন্নয়ন সংঘের বিংগস প্রকল্প পরিবীক্ষণে যৌথ দলের মাঠে গমন

পরিবীক্ষণ দলের নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে উন্নয়ন সংঘ ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়ন করছে ‘বাংলাদেশ ইনিসিয়েটিভ ফর নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভার্নেন্স (বিংগস) প্রকল্প। ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবতে হবে এই শ্লোগান সামনে রেখে প্রকল্পটির মাধ্যমে বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। প্রকল্পটির অগ্রগতি সরেজমিনে দেখতে জামালপুর সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাসের নেতৃত্বে ১৬ সদস্যের একটি পরিবীক্ষণ দল মাঠ পর্যায়ে যান। বিশেষ করে ইসলামপুর উপজেলার গাইবান্দা ইউনিয়নে চর দাদনা কমিউনিটি ক্লিনিকের কাজ দেখেন।

সেখানে গর্ভবতী, প্রসূতি মা, কিশোরীসহ এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে কথা বলেন। তিনি কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। পরিবীক্ষণ দল উপস্থিত উন্নয়ন সংঘের কর্মী ও স্বেচ্ছাসেবকদের সাথে বিভিন্ন প্রশ্নের জবাব পেয়ে খুশি হন।

উন্নয়ন সংঘের ভলেন্টিয়ারদের সভা।ছবি: বাংলারচিঠিডটকম

এর আগে সকালে উন্নয়ন সংঘের ভলেন্টিয়ারদের সভায় যোগ দেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস। পরিবীক্ষণ দলে অন্যান্যেরে মাঝে উপস্থিত ছিলেন জেলা জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম, জেলা স্বাস্থ্য সুপার অমলেশ দে, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মনোয়ারা খাতুন, পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বিংগস প্রকল্পের ব্যবস্থাপক জহিরুল হক, উন্নয়ন সংঘের ব্যবস্থাপক লিটন সরকার, উপজেলা ব্যবস্থাপক শাহানা পারভীনসহ অনেকেই।

সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস পরিবীক্ষণ শেষে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের কাজের প্রশংসা করে বলেন, আমরা আপনাদের যে কোন ভালো কাজে সাড়া দিতে প্রস্তুত আছি। আপনাদের সহযোগিতায় বিশেষ করে উন্নয়ন সংঘ এবং ওয়ার্ল্ড ভিশন স্বাস্থ্য বিভাগের প্রতিটি কাজে অংশগ্রহণ করে থাকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ইসলামপুরে উন্নয়ন সংঘের বিংগস প্রকল্প পরিবীক্ষণে যৌথ দলের মাঠে গমন

আপডেট সময় ০৭:০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২