ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

মাদারগঞ্জে চাচার হামলায় ভাতিজার মৃত্যু

জাহিদুল শেখ

জাহিদুল শেখ

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচা, চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় চিকিৎসাধীন অবস্থায় জাহিদুল শেখ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৪ নভেম্বর রাত ১০টায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত জাহিদুল শেখ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরনাংলা গ্রামের আলাল শেখের ছেলে। ওই ঘটনায় আহত আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক ।

নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে আপন চাচা আনছার শেখের সাথে বিরোধ চলে আসছিল। গত ২১ নভেম্বর দুপুরে ভুট্টা খেতে সেচ দিতে গেলে পূর্ব বিরোধের জের ধরে আনছার শেখ নেতৃত্বে তার ছেলেরা জাহিদুলকে পিটিয়ে গুরুতর আহত করে ।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতদের অবস্থার অবনতি হলে উন্নতচিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়। সেখানেই সে মারা যায়।

মাদারগঞ্জ মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, মামলা হলেই আসামিদের গ্রেপ্তার করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

মাদারগঞ্জে চাচার হামলায় ভাতিজার মৃত্যু

আপডেট সময় ০৭:৩৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২