ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

কৃষকের উন্নয়নে নিরলস কাজ করছে সরকার : ধর্ম প্রতিমন্ত্রী

কৃষকদের বীজ বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, কীটনাশক ও বীজসহ নানা উপকরণ বিতরণ করছে। দরিদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। কৃষকদের মাধ্যমেই দেশের মানুষের খাদ্যের যোগান নিশ্চিত হয়। কৃষকরা আমাদের জাতির গুরুত্বপূর্ণ অংশ। এ কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’।

তিনি ২৫ নভেম্বর জামালপুরের ইসলামপুর উপজেলায় ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে আয়োজিত কৃষক সমাবেশে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকারের সময় কৃষকদের ৫ হাজার টাকায় সার কিনতে হয়েছে। সারের জন্য ১৯ জন কৃষককে জীবন দিতে হয়েছিল। আর এখন দেশের প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার দেওয়া হচ্ছে।

তিনি বলেন, একটি কুচক্রী মহল দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। সরকার তা শক্ত হাতে প্রতিরোধ করেছে। এখন দেশে সারের আর কোন সংকট নাই। সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে কেবলমাত্র সারের ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা ভর্তুকী দিচ্ছে। সরকার প্রতি বস্তা সার কিনছে সাড়ে ৬ হাজার টাকায়। আর কৃষক পর্যায়ে বিক্রি করছে ৮০০ টাকা থেকে ১ হাজার ১০০ টাকায়।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ তিনবেলা পেট পুরে ভাত খেতে পারছেন। এটা বর্তমান সরকারের বড় সার্থকতা। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচীর উল্লেখ করে তিনি বলেন, দেশে এমন কোন পরিবার নাই যে পরিবার সরকারের কোন না কোন সহযোগিতা পায়না। এ ক্ষেত্রে তিনি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতা, হিজড়া ভাতা, ভিজিডি এবং ভিজিএফ-এর কথা উল্লেখ করেন। তিনি বলেন, শেখ হাসিনা ছাড়া, এ দেশ নিরাপদ নয়। বিএনপি জামাতের আগুন সন্ত্রাস এ দেশের মানুষকে এখনো শিহরিত করে। মানুষ সেই ভয়াবহতা আজও ভুলতে পারেনি।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইসলামপুরে আয়োজনে কৃষি সমাবেশে বিশেষ অতিথি জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জামালপুর খামারবাড়ি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক জাকিয়া সুলতানা, উপজেলার পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের শেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি ও রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা এ এল এম রেদোয়ান।

সভা শেষে প্রধান অতিথি উপজেলার ১ হাজার ৮০০ কৃষকের মাঝে ২০ কেজি করে বারী-৩০ জাতের গম বীজ, ১০ কেজি করে ডিএমপি ও এমওপি সার বিনামূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

কৃষকের উন্নয়নে নিরলস কাজ করছে সরকার : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:২৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২