ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

লাথাম-উইলিয়ামসনের রেকর্ড জুটিতে ভারতকে হারালো নিউজিল্যান্ড

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ চতুর্থ উইকেটে টম লাথাম ও কেন উইলিয়ামসনের রেকর্ড জুটিতে সিরিজে প্রথম ওয়ানডেতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।

অকল্যান্ডে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে টপ-অর্ডারের তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৬ রানের বড় সংগ্রহ পায় ভারত। দুই ওপেনার অধিনায়ক শিখর ধাওয়ান ৭২, শুভমান গিল ৫০ ও তিন নম্বরে নামা শ্রেয়াস আইয়ার ৮০ রান করেন। বল হাতে নিউজিল্যান্ডের টিম সাউদি-লুকি ফার্গুসন ৩টি করে উইকেট নেন।

জবাবে ৩০৭ রানের টার্গেটে ২০ ওভারের মধ্যে ৮৮ রানেই ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর চতুর্থ উইকেটে ১৬৫ বলে অবিচ্ছিন্ন ২২১ রানের জুটি গড়ে উইলিয়ামসন ও লাথাম দলের জয় নিশ্চিত করেন। ওয়ানডেতে নিউজিল্যান্ডের পক্ষে চতুর্থ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।

ওয়ানডে ক্রিকেটে সপ্তম সেঞ্চুরি তুলে ১৪৫ রানে অপরাজিত থাকেন লাথাম। ১০৪ বল খেলে ১৯টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি। ৭টি চার ও ১টি ছক্কায় ৯৮ বলে অপরাজিত ৯৪ রান করেন উইলিয়ামসন। ম্যাচ সেরা হন লাথাম।

হ্যামিল্টনে আগামী ২৭ নভেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত ও নিউজিল্যান্ড।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

লাথাম-উইলিয়ামসনের রেকর্ড জুটিতে ভারতকে হারালো নিউজিল্যান্ড

আপডেট সময় ০৭:৫১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২