ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

জামালপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘সবার সাথে ঐক্য গড়ি, নারী শিশু নির্যাতন বন্ধ করি’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ২৫ নভেম্বর বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংঘ ও ইউএনএফপিএ এর সহযোগিতায় মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন্নাহার।

জামালপুর জেলা শহরের ফৌজদারি মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন পরিচালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। এতে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন, জেন্ডার প্রকল্পের ব্যবস্থাপক অপূর্ব চক্রবর্ত্তী, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, জামালপুর পৌরসভার মহিলা কাউন্সিলর সাইদা আক্তার, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক হাফিজা খানম, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের সদস্য তারিকুল ফেরদৌস, নারীনেত্রী মহসিনা আক্তার প্রমুখ।

মানববন্ধনে উন্নয়ন সংঘ, ব্র্যাক, তরঙ্গ মহিলা সংস্থা, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট, নারীপক্ষসহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার দুই শতাধিক প্রতিনিধি অংশ নেন।

আলোচনার শুরুতেই নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ সামনে রেখে জাতীয় সংসদ ও সরকারের কাছে বিভিন্ন দাবি সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম।

২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পক্ষকালে ইউএনএফপিএ এর সহযোগিতায় উন্নয়ন সংঘ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবে বলে মানববন্ধনে ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:১৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২