ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন ইসলামপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে কাঁচা মরিচের বাম্পার ফলন, দামে খুশি কৃষক মাদারগঞ্জে একই আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বাংলাদেশে ঠাঁই নেই : মোস্তাফিজুর রহমান বাবুল সরিষাবাড়ীতে পূজা মন্ডপে অসুস্থ হয়ে মন্দির কমিটির নেতার মৃত্যু নকলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও আর্থিক সহায়তা দিলেন এমপি ফাহিম চৌধুরী

চার হাজার রান করা প্রথম ব্যাটার কোহলি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে চার হাজার রান করা প্রথম ব্যাটার হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

১০ নভেম্বর অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৪০ বলে ৫০ রান করেন কোহলি। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ৪ রানের নজির গড়লেন কোহলি।

ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে কোহলির টি-টোয়েন্টি পরিসংখ্যান ছিলো- ১১৪ ম্যাচের ১০৬ ইনিংসে ১টি সেঞ্চুরিতে ও ৩৬টি হাফ-সেঞ্চুরিতে ৩৯৫৮ রান। চার হাজার রানের মালিক হতে ৪২ রান দরকার ছিলো কোহলির।

ম্যাচে ভারতের ব্যাটিং ইনিংসে ১৫তম ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে টি-টোয়েন্টিতে চার হাজার রান পূর্ণ করেন কোহলি। শেষ পর্যন্ত ৪টি চার ও ১টি ছক্কায় ৪০ বলে ৫০ রান করেন কোহলি। ১০৭ ইনিংসে ৪০০৮ রান নিয়ে এখন সবার উপরে কোহলি।

টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ১৪৮ ম্যাচের ১৪০ ইনিংসে ৩৮৫৩ রান আছে রোহিতের।

১১৮ ইনিংসে ৩৫৩১ রান করে তালিকার তৃতীয়স্থানে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৩৩২৩ ও আয়ারল্যান্ডের পল স্ট্রার্লিংয়ের ৩১৮১ রান নিয়ে পরের দু’টিস্থানে আছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

চার হাজার রান করা প্রথম ব্যাটার কোহলি

আপডেট সময় ০৭:৫২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২