ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

নারী-এশিয়া কাপ: থাইল্যান্ডের বিপক্ষে ভারতের জয়ে স্বস্তি বাংলাদেশের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে আজকের দিনের দ্বিতীয় ও টুর্নামেন্টের ১৯তম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। ভারতের এই জয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের জন্য ।

আগামীকাল লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিততেই পারলেই চতুর্থ দল হিসেবে সেমিফাইনালের টিকিট পাবে বাংলাদেশ।

লিগ পর্বে নিজেদের সব ম্যাচ খেলে ফেলেছে থাইল্যান্ড। ৬ খেলায় ৩টি করে জয়-হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থাইল্যান্ড। আর ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে বাংলাদেশ। আরব আমিরাতকে হারালে থাইল্যান্ডের সমান ৬ পয়েন্ট হবে বাংলাদেশের। সেক্ষেত্রে রান রেটে হিসাব-নিকাশ হবে।

রান রেটে থাইল্যান্ডের চেয়ে অনেক বেশি এগিয়ে বাংলাদেশ। থাইল্যান্ডের রান রেট -০.৯৪৯। আর বাংলাদেশের রান রেট ০.৪২৩।

আজ সকালের ম্যাচে শ্রীলংকার কাছে বৃষ্টি আইনে ৩ রানে ম্যাচ হারে বাংলাদেশ। এই হারের পর সেমিতে খেলা নিয়ে শঙ্কায় পড়েছিলো বাংলাদেশ। এজন্য ভারতের কাছে থাইল্যান্ডের হারের প্রার্থনায় ছিলো বাংলাদেশ। এবারের আসরে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিলো থাইল্যান্ড। তাই চিন্তার ভাঁজটাও বেশি ছিলো বাংলাদেশের। যদি ভারতের বিপক্ষেও অঘটন ঘটিয়ে বসে থাই নারীরা।

কিন্তু দিনের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি থাইল্যান্ড। প্রথমে ব্যাট করে মাত্র ৩৮ রানে অলআউট হয় থাইরা। জবাবে ৬ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারত।

ইতোমধ্যে ভারত-পাকিস্তান ও শ্রীলংকা সেমিফাইনাল নিশ্চিত করেছে। এখন অপেক্ষা চতুর্থ দলের।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

নারী-এশিয়া কাপ: থাইল্যান্ডের বিপক্ষে ভারতের জয়ে স্বস্তি বাংলাদেশের

আপডেট সময় ০৬:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২