ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

করতোয়ায় নৌকাডুবির ঘটনায় ২৪ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটের করতোয়া নদীতে নৌকাডুবিতে ২৪ জন মারা গেছেন। এখনো অনেকে নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে।

জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান- ২৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলার বড় শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের শুভ মহালয়া অনুষ্ঠান শেষ করে সনাতন ধমালম্বী প্রায় শতাধিক মানুষ নিয়ে ডিজেল চালিত নৌকায় উঠলে করতোয়া নদীর মাঝ পথে মানুষের ভারে নৌকাটি পানিতে ডুবে যায়।

ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে ১৬ জনের লাশ উদ্ধার করে, বাকিদের জীবিত অবস্থায় উদ্ধার করে বোদা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়। এ রিপোট লেখা পযর্ন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৯ জন। তৎক্ষণাৎ নিহতদের পরিচয় জানা যায়নি।

জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা এ রির্পোট লেখা পর্যন্ত উদ্ধার কাজ পরিচালনা করছেন। এ ঘটনায় এলাকা শোকের ছায়া নেমে এসেছে।

সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসক জানান, লাশ সৎকারের জন্য এখন প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। আগামীকাল (২৬ সেপ্টেম্বর) আরও ১ লাখ টাকা করে দেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

করতোয়ায় নৌকাডুবির ঘটনায় ২৪ জনের মৃত্যু

আপডেট সময় ০৭:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২