ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

চীনের পূর্বাঞ্চলে টাইফুন মুইফার আঘাত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑  চীনের জনবহুল পূর্ব উপকূলে টাইফুন মুইফা আঘাত হেনেছে। এর প্রভাবে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে। ঝড়টি ১৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত সাড়ে বারোটায় ঘন্টায় ১২৫ কিলোমিটার বেগে সাংহাইয়ের ফেংজিয়ান জেলায় আঘাত হানে।

ঝড়ের কারণে ১৬ লাখ লোককে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। সাংহাইয়ের মূল বিমানবন্দরসমূহে অধিকাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে তাৎক্ষণিক হতাহতের কোন খবর পাওয়া যায় নি।

সম্প্রচার কেন্দ্র সিসিটিভি বলছে, সাংহাই থেকে চার লাখ ২৬ হাজার এবং প্রতিবেশী ঝেজিয়াং থেকে আরো ১২ লাখ লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

এছাড়া প্রবল বৃষ্টির কারণে তীব্র ট্রাফিক জ্যাম এবং কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে।

উল্লেখ্য, সাংহাইয়ে ১৯৪৯ সালে রেকর্ড শুরু করার পর এটিই হচ্ছে গ্রীস্মমন্ডলীয় সবচেয়ে শক্তিশালী ঝড়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

চীনের পূর্বাঞ্চলে টাইফুন মুইফার আঘাত

আপডেট সময় ০৮:০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২