ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় লাশ হলো পিতা-পুত্র

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলা উপজেলায় সাইকেলে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বেপরোয়া ট্রাকের ধাক্কায় লাশ হয়েছেন পিতা-পুত্র। ২৩ আগস্ট সকালে উপজেলা শহরের সাবরেজিষ্ট্রি অফিসের সামনে ঢাকা-শেরপুর মহাসড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন নকলার কলাপাড়া এলাকার কৃষক হানিফ মিয়া (৪২) ও তার ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী পিয়াস (১১)।

স্থানীয় একাধিক সূত্র জানায়, প্রতিদিন সাইকেলে ছেলেকে স্কুলে রেখে আসতো কৃষক হানিফ মিয়া। ২৩ আগস্ট ছেলেকে নকলা শহরের রইস একাডেমিতে নিয়ে যাওয়ার পথে পিছন থেকে একটি বেপরোয়া ট্রাক তাদেরকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান হানিফ মিয়া।

এ সময় গুরুতর আহত হয় ছেলে পিয়াস। পরে স্থানীয়রা পিয়াসকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৯ নম্বর কলাপাড়া ওয়ার্ডের কাউন্সিলর ইন্তাজ আলী।

নকলা থানার ওসি মুশফিকুর রহমান জানান, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও এর চালক কৌশলে পলিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় লাশ হলো পিতা-পুত্র

আপডেট সময় ০৬:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২