ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

শেরপুরে এবার টিসিবি’র পণ্য পাবে লক্ষাধিক ভোক্তা

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কাজের উদ্বোধন করা হয়েছে। ৪ আগস্ট দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর উচ্চ বিদ্যালয়ে এ পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি ও কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

এ সময় ইউনিয়নের মোট ২৮১০ জন সুবিধাভোগী কার্ডধারীর মাঝে ন্যায্য মূল্যে ৪০৫ টাকায় এক কেজি চিনি, দুই কেজি ডাল ও দুই লিটার সয়াবিন তেল বিক্রি করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবার জেলায় মোট ১ লাখ ১০ হাজার ৬৯ জনের মধ্যে এই পণ্য বিক্রয় করা হবে। তার মধ্যে সদর উপজেলায় ৩৮হাজার ৯শ ৪ জন, নকলা উপজেলায় ১০ হাজার ৫শ ৬৯জন, নালিতাবাড়ী উপজেলায় ২০ হাজার ৫শ ৯৮জন, শ্রীবরদী উপজেলায় ১৪ হাজার ৪শ ৭৫জন, ঝিনাইগাতী উপজেলায় ৯ হাজার ৩১জন। এছাড়া শেরপুর পৌরসভা এলাকায় ৬ হাজার ৬শ ৮১জন, নকলা পৌরসভায় ৩ হাজার ৭শ ৯১ জন, নালিতাবাড়ী পৌরসভায় ৩ হাজার ১৪জন ও শ্রীবরদী পৌরসভায় ৩ হাজার ৬ জনের মধ্যে ন্যায্য মূল্যে এই পণ্য বিক্রয় করা হবে।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

শেরপুরে এবার টিসিবি’র পণ্য পাবে লক্ষাধিক ভোক্তা

আপডেট সময় ০৮:০০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২