ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে ১৫ গ্রামের মানুষের পারাপারের ভরসা একমাত্র নৌকা! দুর্ভোগে মানুষ

বকশীগঞ্জে ভাটি কলকিহারা ব্রহ্মপুত্র নদে সেতু না থাকায় নৌকা দিয়ে পারাপার হতে হয় সাধারণ মানুষকে। ছবি:বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পারাপারের জন্য সেতু না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। নদ পার হওয়ার জন্য চরের মানুষের একমাত্র ভরসা নৌকা।

স্থানীয় এলাকাবাসীর দাবি দ্রুত সময়ের এই নদের ওপর একটি সেতু নির্মাণ করা হলে ভোগান্তি কমবে চরাঞ্চলের কয়েক হাজার মানুষের।

খোঁজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। এই নদ মেরুরচর ইউনিয়নকে দুই ভাগে ভাগ করেছে। এই নদের ভাটি কলকিহারা থেকে ফকিরপাড়া পর্যন্ত প্রায় ২০০ মিটার রশি ব্যবহার করে নৌকায় পারাপার হতে হয় মানুষকে। এই নৌকা দিয়েই ভাটি কলকিহারা, দুর্গাপুর, মাইছানির চর, ফকির পাড়া, গোয়ালেরচরসহ ইসলামপুর উপজেলা ও দেওয়ানগঞ্জ উপজেলার ১৫টি গ্রামের মানুষ চলাচল করে থাকেন।

এই নদের কারণে ভাটি কলকিহারা, মাইছানির চর, ফকির পাড়া গ্রামের মানুষ সহ কয়েকটি গ্রামের মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় ফলে তারা উপাদন করেও লাভের মুখ দেখতে পারেন না। একজন শিক্ষার্থীকে বিদ্যালয়ে যেতে হলে অতিরিক্ত সময় ব্যয় করে নৌকা দিয়ে পারাপার হতে হয়। ভাটি কলকিহারা বা মাইছানির চর গ্রামের কোন মানুষ কাজের জন্য উপজেলা শহরে যেতে হলে তাকে কমপক্ষে ২ ঘন্টা সময় বেশি নিয়ে যেতে হয়।

সেতু নির্মাণ না হওয়ায় নারী, পুরুষ, বৃদ্ধ, শিক্ষার্থীসহ সবাই রয়েছেন চরম দুর্ভোগে। স্থানীয় এলাকাবাসীর ধারণা এই নদের ওপর দিয়ে একটি সেতু নির্মাণ হলে মানব জীবনে যেমন দুর্ভোগ কমবে তেমনি অর্থনীতির গতিপথ দ্রুত বদলে যাবে।

অবহেলিত ভাটি কলকিহারা গ্রামের কৃষক রুস্তম আলী জানান, এই নদের কারণে আমরা এই এলাকার প্রায় ২০ মানুষ হাজার মানুষ চরম দুর্ভোগে রয়েছি।

উন্নয়নের ছোঁয়া না থাকায় এই এলাকার মানুষ সরকারের গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থায় এই এলাকার মানুষ নাজুক পরিস্থিতির মধ্যে থাকায় এই এলাকার জীবনমান এখনও নিম্নমুখী রয়েছে।

মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক জনান, একটি সেতু অভাবে স্থানীয় মানুষ নানামুখী সমস্যায় রয়েছেন। আমি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

বকশীগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক জানান, এই নদের ওপর ১০০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের প্রস্তাব দেওয়া আছে। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সেতু নির্মাণ করার দ্রুত উদ্যোগ নেওয়া হবে। বিষয়টি নিয়ে আমরা আন্তরিকতার সাথে কাজ করছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান

বকশীগঞ্জে ১৫ গ্রামের মানুষের পারাপারের ভরসা একমাত্র নৌকা! দুর্ভোগে মানুষ

আপডেট সময় ০৫:২৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২