ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

তারাকান্দায় ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ দু’জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ময়মনসিংহের তারাকান্দায় ২৭ এপ্রিল সকাল পৌনে ৯টায় ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

মৃতরা হলেন- মাহমুদ (৩০) ও হনুফা (৫০)। এদের দুজনের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায়। এরা ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছিলেন বলে জানায় তারাকান্দা থানার ওসি আবুল খায়ের।

তারাকান্দা থানার ওসি আরও জানান, সকালের দিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ময়মনসিংহের দিকে আসছিল। এসময় ময়মনসিংহ-শেরপুর সড়কের বাগুন্দা মোড় নামক স্থানে সকাল পৌনে ৯টায় বিপরীত দিক আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী মারা যায়। এ ঘটনায় আহত হয় আরও ৪ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গাড়ি দুটি জব্দ করা হলেও ট্রাক চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

তারাকান্দায় ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ দু’জন নিহত

আপডেট সময় ০২:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২