ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ওয়াসিম খান আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑  গত নভেম্বরে আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপকের পদ থেকে সরে যান জিওফ অ্যালার্ডিস। এবার সে পদে নিয়োগ পেলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাহী ওয়াসিম খান। আগামী মাস থেকে এ দায়িত্বে কাজ শুরু করবেন তিনি।

ওয়াসিম খান বলেছেন, আইসিসিতে যোগ দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। সদস্যদের কাজ করার জন্য অপেক্ষার তর সইছে না। আগামী দশকের মধ্যে খেলাটির শক্তি বাড়াতে, বিশেষ করে নারী ক্রিকেটের বিশ্বায়নে নিবিড়ভাবে কাজ করবো।

খেলোয়াড়ি জীবনে বাঁহাতি ব্যাটার ছিলেন এ সাবেক ইংলিশ ক্রিকেটার। ওয়ারউইকশায়ার, সাসেক্স এবং ডার্বিশায়ের হয়ে ৫৮টি প্রথম শ্রেণি ও ৩০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ওয়াসিম। তবে সাংগঠনিক কার্যক্রমের কারণেই অধিক পরিচিত তিনি।

পিসিবির প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণের আগে লিস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের ক্রিকেট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ছিলেন তিনি। নিজের কাজের ক্ষেত্রে অভাবনীয় অবদান রাখায় ২০১৩ সালে ব্রিটিশ রাজত্বের এমবিই খেতাব পেয়েছেন ওয়াসিম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ওয়াসিম খান আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক

আপডেট সময় ০৪:১৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২