ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন ইসলামপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে কাঁচা মরিচের বাম্পার ফলন, দামে খুশি কৃষক মাদারগঞ্জে একই আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বাংলাদেশে ঠাঁই নেই : মোস্তাফিজুর রহমান বাবুল সরিষাবাড়ীতে পূজা মন্ডপে অসুস্থ হয়ে মন্দির কমিটির নেতার মৃত্যু নকলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও আর্থিক সহায়তা দিলেন এমপি ফাহিম চৌধুরী

ইসলামপুরে উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের আওতায় ছাগল বিতরণ

ইসলামপুরে উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের আওতায় ছাগল বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ছাগল পালনের মাধ্যমে দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের আয়বৃদ্ধি করে পরিবারের সদস্যদের পুষ্টিপূরণের লক্ষ্যে উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের আওতায় ইসলামপুরে লক্ষভূক্ত দরিদ্র পরিবারগুলোর মাঝে ছাগল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

৭ এপ্রিল ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের পুর্ববামনা কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে ছাগল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মোর্শেদ ইকবাল, প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ বছির উদ্দিন, উপজেলা সমন্বয়কারী শাহানা বেগম, প্রকল্প কর্মকর্তা নাজমুল হোসেন, আশিকুর রহমান, কমিউনিটি দলের সহসভাপতি হাতেম আলী, সিএইচসিপি রাশেদুল ইসলাম প্রমুখ। এদিন ৪৮ টি পরিবারের মাঝে ৯৬টি ছাগী বিতরণ করা হয়। বিতরণের পূর্বে উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রবিউল ইসলামের মাধ্যমে প্রতিটি ছাগল রোগমুক্ত কীনা তা পরীক্ষা করা হয়।

উল্লেখ ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভারন্যান্স (বিংগস) প্রকল্পের মাধ্যমে চলতি বছর দুই হাজার তিনশ পরিবারের মাঝে চার হাজার ছয়শ ছাগী বিতরণ কাজ চলছে। গত বছর চার হাজার ছাগল বিতরণ করা হয় বলে সূত্র জানায়। প্রতিটি ছাগল ১০ কেজি ওজন মাপের দেয়া হয়। জামালপুর জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ উপজেলা এবং শেরপুর জেলার সদরে এসব ছাগল বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

ইসলামপুরে উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের আওতায় ছাগল বিতরণ

আপডেট সময় ০৭:০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২