ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

দেওয়ানগঞ্জে বিট পুলিশিং সচেতনতায় পথসভা অনুষ্ঠিত

বিট পুলিশিং সচেতনতায় পথসভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিট পুলিশিং সচেতনতায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই শ্লোগান নিয়ে ১৫ মার্চ বিকালে জেলা পুলিশের আয়োজনে উপজেলার বাহাদুরবাদ ইউনিয়নের ঝালোরচর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাকিরুজ্জামাল রাখালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ওসি (তদন্ত) আনছার উদ্দিন, ইউনিয়ন বিট পুলিশিং কর্মকর্তা উপপরিদর্শক এসআই সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ছইমদ্দিন, ব্যবসায়ী সমিতির সভাপতি তারিকুল ইসলাম তারাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, বাংলাদেশ পুলিশ প্রধান ড. বেনজির আহমেদ (আইজিপি) ও জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহাম্মেদের নির্দেশনায় উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা নারী নির্যাতন, মাদক ব্যবসা, বাল্যবিবাহ, ইভটিজিং, সামাজিক বিরোধ, জমি নিয়ে বিরোধ, খুনসহ বিভিন্ন অপরাধের তথ্য দ্রুত বিট পুলিশকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে যত বেশী সচেতনতা বাড়বে পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পর্ক তত বন্ধুত্বপূর্ণ হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে বিট পুলিশিং সচেতনতায় পথসভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২