ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

শেরপুরে শ্বাসরোধে নববধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আনিসুর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নালিতাবাড়ীতে যৌতুক না পেয়ে নববধূকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আনিসুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। একইসাথে রায়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায়ের কথাও বলা হয়। ২ মার্চ দুপুরে বিচারক আখতারুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আনিসুর উপজেলা পৌর শহরের সফরউদ্দিনের ছেলে।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আইনজীবী গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৮ সালের ডিসেম্বর মাসে নালিতাবাড়ীর খালভাঙা গ্রামের মোফাজ্জল হোসেন কারালু মেয়ে তাসলিমা খাতুনকে বিয়ে দেন একই উপজেলার চরপাড়া গ্রামের আনিসুর রহমানের সাথে। বিয়ের তিন মাস না যেতেই ৪০ হাজার টাকা যৌতুকের দাবিতে নববধূর ওপর নির্যাতন শুরু করে স্বামী আনিসুর।

এক পর্যায়ে ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি রাতে তাসলিমাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় আনিসুর। এ ঘটনায় পরদিন ১৪ ফেব্রুয়ারি তাসলিমার বাবা বাদী হয়ে আনিসুরকে একমাত্র আসামি করে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

পরে বিচারিক পর্যায়ে সংবাদদাতা বাদী, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ২ মার্চ ওই রায় ঘোষণা করেন।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুরে শ্বাসরোধে নববধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৭:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২